Social Icons

Tuesday, September 27, 2016

On Page SEO Tips | how to do the best optimization solution

On Page Optimization SEO(Search Engine Optimization) এর জন্য অনেক বড় ভুমিকা রাখে। পেজ সার্চিং এবং ভাল্ভাবে দৃশ্যমান করার জন্য On Page Optimization গুরুত্বপুর্ন। তার মানে আপনার পেজ সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারী বা ভিজিটরদের জন্য উন্নয়ন করা। এক কথায়, আপনার পেজের মধ্যে যেকোন উন্নয়ন করা যেমনঃ title tag, meta description tag, anchor text, h1 tag  ইত্যাদি।




On page seo


Title Tag

আপনার একটা পেজ থাকলে অবশ্যই পেজের Title থাকবে। যখন আপনার ভিজিটর আপনার পেজে ভিজিট করবে তারা browser tab এর মধ্যে উপরে title tag দেখবে। এটা আপনার পেজ বা লেখা সম্পর্কে প্রাথমিক ধারনা দেবে লেখাটি কি বিষয়ে তার উপর। এখানে কিছু মুল্যবান টিপস দেওয়া হল কিভাবে একটি ভাল title লেখা যায়।
১। Title এর দৈর্ঘ্য কখন ৭০ অক্ষরের বেশী হতে পারবে না স্পেস(-)সহ কিন্তু ৫৫-৬৫ অক্ষরের মধ্যে রাখা উত্তম
২। Keyword থাকবে শুরুতে এবং কম গুরুত্বপুর্ন শব্দ থাকবে পরে
৩। Title Tag হতে হবে সংক্ষিপ্ত অথচ অর্থপুর্ন
৪। পাইপ(।) ব্যবহার করা যেতে পারে Keyword পৃথক করতে তবে কমা(,), আন্ডার লাইন(_), ড্যাস(-) এড়িয়ে চলা উত্তম
৫। Keyword stuffing বন্ধ করা জরুরী বা একই Keyword বার বার ব্যবহার না করা

Meta Description Tag

একটা পেজে কি আছে বা কি সম্পর্কিত লেখা তার সারাংশ হল  Meta Description। প্রত্যেক পেজে জন্য ভিন্ন ভিন্ন Meta Description দিতে হবে বা ইউনিক হতে হবে। নিয়মনীতি না থাকলেও ১৫০ অক্ষরের মধ্যে রাখা উত্তম কেননা তাতে ভিজিটরদের পেজের উদ্দেশ্য বলা হয় যাতে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে তারা পেজে ঢুকবে কিনা। Meta Description এর শুরুতেই keywords রাখা ভাল।

Meta Description code sample:

<head>
<meta name="description" content="This is an example of  Meta Description Tag"/>
</head>

Use Meta Description Analyzer tools.

Meta Keywords Tag

বর্তমানে Meta Keywords tag পেজ রাঙ্কিং এ তেমন ভুমিকা রাখে না এমনকি গুগলও তেমন মনোযোগ দেয় না। তবুও জানার জন্য বলছি যদি দিতেই হয় তাহলে ১০ অধিক না হওয়ায় উত্তম।

Meta Keyword code sample:

<head>
<meta name="keywords" content="keyword1, keyword2, keyword3, keyword4"/>
</head>

H1-H6 Tags

H অর্থ Heading। এটা সার্চ ইঞ্জিন (search engine robot) ক্ষেত্রে গুরুত্বপুর্ন।  হেডিং tags h1 থেকে h6 ক্রমান্নয়ে বড় থেকে ছোট হয়। সাধারণত  h1 ব্যবহার হয় title writing এবং h2 for sub-title। মনে রাখতে হবে, h1 লেখার বডিতে না রাখা ভাল।

How to change my blog default heading tag settings?

Step 1:          Go to your Blogger > Design > edit html

Step 2:          Click anywhere inside the html page and then press Ctrl+f, see the top of the                                   right corner a text box is appear.

Step 3:          Click on the text box and write .post h3 and press Enter.

Step 4:          If it is highlight any .post h3 then change it into .post h1. If no result found then                                 go to the next steps.

Step 5:          Again click on the text box and write <data:post.title/> , now you should be able                               to find this one enclosed in h3 tag. Change all the h3 tag into h1 tag.

Step 6:          Finally when you convert all tags from h3 to h1 then click on Save button and                              let’s check it out!
                Your all title tag should be now into h1 tag by default, you don’t need to change it again.

URL or Permalink Structure

URL optimization বেশ গুরুত্ব বহন করে On Page Optimization এর ক্ষেত্রে। পেজের URL সার্চ ইঞ্জিন বা ইউজারের উভয়েরই মনোযোগ আকর্ষন করে। কিছু গুরুত্বপুর্ন টিপস যা ইউজার বা সার্চ ইঞ্জিন সহায়ক যেমনঃ

১। মেইন keywords URL এর মধ্যে থাকতে হবে
২। URL কোনভাবেই যেন ২৫ অক্ষরের বেশী না হয়
৩। পরিহার করতে হবে দাড়ী, কমা বা / । যত কম / হবে গুগল তত পছন্দ করবে।
৪। অবশ্যই  URL পরিবর্তন করতে হবে পোষ্ট পাব্লিশ করার আগে। একবার পাব্লিশ করলে তা আর পরিবর্তন করা যায় না।


How to create custom URL or Permalink

যখন কোন  নতুন পোষ্ট  লেখা হয় পোষ্ট সেটিংস থেকে Permalink অপশন  থেকে custom option এ ক্লিক করে URL পরিবর্তন করতে হবে।
dash (-) ব্যবহার করে words এর মধ্যে স্পেস দিতে হবে। যেমন On Page Optimization পোষ্টের জন্য আদর্শ URL হবে sitename।On-Page-Optimization.html

Image Optimization

Search engines কোন ছবি চেনে না। এটা শুধু texts আর codes পড়তে পারে। সুতারাং Image Optimization করে সার্চ ইঞ্জিনকে জ্ঞাত করতে হয় এটি একটি ছবি বা ইমেজ। যখন alt tag ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে জানিয়ে দিতে হয় ছবির সারমর্ম কি বা ছবি দিয়ে টপিক বা লেখার কি মর্মার্থ বোঝানো হচ্ছে।
মনে রাখতে হবে যে কোন ছবি ব্যবহার করা যাবে না। হয় ছবি নিজে ক্যামেরা দিয়ে তুলতে হবে না হয় সে সব সাইট copyright issues ছাড়াই ছবি ডাউনলোড করতে দেয় সেই ছবি কিংবা গুগল ইমেজ থেকেও নামাতে পারেন কিন্তু শর্ত থাকে যে সেই ছবি হুবুহু ব্যবহার করা যাবে না। বিভিন্ন ফটো এডিটর দিয়ে এডিট করে যেমনঃ সাইজ দিতে হবে ইউনিক, কালার চেঞ্জ করা, ব্যকগ্রাউন্ড চেঞ্জ করা বা দুটো ছবি মার্জ করা ইত্যাদি। ছবি হতে হবে বিষইয়ের সাথে সামঞ্জস্যপুর্ন। কিছু  ইমেজ সাইটঃ

1.    freedigitalphotos
2.    office.microsoft
3.    flickr
4.    freepik
5.    freephotosbank

Image optimization tips:

১। ডাউনলোডকৃত ছবি রিনেম করতে হবে যেমনঃ কাঁচা কলার ছবি রিনেম হবেঃকাচা-কলা।  নামের মাঝে ড্যাস ব্যবহার করা বাঞ্জনীয়।
২। ছবির ফর্ম্যাট হতে হবে .jpg বা .png কিন্তু .jpg বেশি ভাল।
৩। সাইজ হতে হবে; বড় ইমেজের ক্ষেত্রে 100KB, 50KB মিডিয়ামের জন্য, 30KB ছোট ইমেজের জন্য
৪। ইমেজ ফাইল ডাইমেনশানের জন্য গুগল ইমেজ সেকশান থেকে চেক করতে হবে। যদি একই dimension image থেকে থাকে তাহলে পুনরায় চেঞ্জ করতে হবে।


How to set Alt tag for your image?

১। আপ্লোড করতে হবে নির্ধারিত স্থানে পোষ্টের মধ্যে বা উপরে
২। ক্লিক করতে হবে ইমেজের উপর। প্রোপারটিজ অপশান থেকে ক্লিক করে text bars থেকে Title দিতে হবে এবং Alt tag এ ছবির নাম দিতে হবে কিন্তু কোন কমা দাড়ি ড্যাস ছাড়ায় ।
৩। উভয় ক্ষেত্রে targeted keywords ব্যবহার বুদ্ধিমানের কাজ।
৪। ৩-৪ শব্দের মধ্যে alt tag লিখতে হবে।
৫। কোন Stop Words বা sign ব্যবহার করা যাবে না।

Here a free tool for checking Alt Tag for your pages: Alt Tag Checker 

Internal Link

যে লিঙ্ক দিয়ে এক পেজ থেকে আরেক পেজে বা অন্য অয়েবপেজে যাওয়া যায় তাকে বলছি Internal Link বা back link/ inbound back link। কিন্তু পার্থক্য হচ্ছে নিজের ওয়েবসাইটের বা ব্লগের এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক করা হয় internal link এর মাধ্যমে। বলা হয় এটা ভিজিটরকে অধিক সময় ধরে সাইটে ভিজিট করানোর কৌশল কিন্তু মনে রাখতে হবে লিঙ্ক করাতে হবে রিলেটেড বিষয়ের মধ্যে যেমনঃ ভিজিটর জুস নিয়ে পড়ছে তাকে খেলার পাতার সাথে লিঙ্ক করালে বিরক্তি নিয়ে সাইট ছেড়ে চলে যেতে পারে ।
পেজে মিনিমাম ২ আর সর্বোচ্চ ৬ লিঙ্ক করা যেতে পারে কিন্তু অবশ্যই একই বিষয়ের সাথে লিঙ্ক করাতে হবে।
কখনই text links ছাড়া ইমেজ লিঙ্ক করানো যাবে না কারন কেহই ছবিতে ক্লিক করে লেখা পড়তে চাই না বরং ছবিকে বড় করে দেখতে চাই।
কখনই একই পেজে একের অধিক লিঙ্ক করানো যাবে না কারন গুগল শুধু একবারই গননা করে। বার বার করলেও লাভ নেই ব্রং সময় অপচয়।

No comments:

Post a Comment

 

Contact us

prokash.ku98@gmail.com

Sample Text

Sample Text

 
Blogger Templates